জেলা ও দায়রা জজ
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি ২২ তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৫২০১০১৩ । শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ সনে এলএলবি(সম্মান) এবং ২০০০ সনে ১ম শ্রেণিসহ এলএলএম ডিগ্রী সাফল্যের সাথে অর্জন করেন। এছাড়াও তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে মেধা তালিকায় স্থান লাভ করে কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী পুরস্কার লাভ করেন। তাঁর নিজ জেলা ময়মনসিংহ। অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জ পদে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি বিশেষ জজ(জেলা ও দায়রা জজ), বিশেষ জজ আদালত নং-১০, ঢাকা, অতিরিক্ত মহানগর দায়রা জজ, ঢাকা, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন), ডেপুটি রেজিস্ট্রার-১, সহকারী রেজিস্ট্রার-১, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি Regional Training on Intellectual property Rights and Local Pharmaceutical Production for Judicial Academy, UNCTAD and Govt. of Germany, Srilanka এবং National Judicial Academy, India থেকে বিচার বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণসহ বাংলাদেশ জুডিসিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিভিন্ন ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে তা সাফল্যের সাথে সম্পন্ন করেন।